ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬ ০৪:১৬ পিএম

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২০

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমানবাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় একজন উদ্ধারকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৫৯ জনে।

শুক্রবার লেবাননের তোরা শহরে বিমান হামলায় দুই নারীসহ ৪জন নিহত ও ৮জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ এক কিশোরীর সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। ব্লাত শহর থেকে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে রেড ক্রস। হাসবায়া জেলায় ড্রোন হামলায় একজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। এছাড়া নাবাতিয়েহ ও সিডনসহ বিভিন্ন গ্রামে নিহতের খবর পাওয়া গেছে।

কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বেশকিছু এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং নতুন করে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে যে তারা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছে। 

আরও পড়ুন

সংঘাতের অবসান ঘটাতে আগামী ১৪ ও ১৫ মে ওয়াশিংটনে দ্বিতীয় পর্বের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

জয়ের খোঁজে বাংলাদেশ

মেসির ক্লাবে যোগ দিচ্ছেন ক্যাসেমিরো

বিশ্ব বাবা দিবস আজ

প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়া যাচ্ছেন

বগুড়ায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের ইনচার্জের বিরুদ্ধে তদন্ত শুরু