ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০১:২৪ দুপুর

বগুড়ার আদমদীঘিতে বাবার বাড়িতে না নিয়ে যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে বাবার বাড়িতে না নিয়ে যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা, ছবি: প্রতিকী ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাবার বাড়িতে বেড়াতে না নিয়ে যাওয়ায় স্বামীর ওপর অভিমান করে শাপলা রানী (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। শাপলা উপজেলার হিন্দুপাড়া গ্রামের দিনমজুর আশিক বর্মনের স্ত্রী।

জানা গেছে, মাত্র সাতমাস আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে হয় আশিক ও শাপলার। গতকাল শুক্রবার বিকেলে বাবার বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল স্বামী আশিক বর্মনের। কিন্তু দিনমজুরির কাজ শেষ করে বাড়ি আসতে তার সন্ধ্যা হয়ে যায়। আশিক স্ত্রী শাপলাকে তার বাবার বাড়িতে নিয়ে যেতে পারবেন না বলে জানায়। এতে সে অভিমান করে মাটির দ্বিতীয়তলার তালের গাছের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। সন্ধ্যায় কাজ শেষ করে বাড়িতে এসে দেখে স্ত্রী শাপলা রানীকে ঝুলন্ত অবস্থায়। বিষয়টি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত রির্পোট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।


 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বাবার বাড়িতে না নিয়ে যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা

মধ্যাহ্নভোজে বাংলাদেশ, মুশফিকের শতক ও চারশ’র প্রত্যাশা

সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে : গোলাম পরওয়ার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টির দাফন বিকেলে, অপেক্ষায় গ্রামের বাড়ি