ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ১২:৩৭ রাত

মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল

ছবি: সংগৃহীত, মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল

দেশের বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সরোয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৮ মে) বিকেলে আসরের নামাজের সময় তিনি ইন্তেকাল করেন।

মরহুম সরোয়ার কামাল আজিজী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির এবং লোহাগড়ার পদুয়ার জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আরও পড়ুন

তিনি সাত মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রাজনৈতিক সহযোদ্ধা, ভক্ত, গুনগ্রাহী, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 
শনিবার (৯ মে) দুপুর দুইটায় লোহাগাড়া জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দেশের বিশিষ্ট এই আলেমে দ্বীন ধর্মীয় শিক্ষার সম্প্রসারণ ও প্রদানে অনেক অবদান রেখেছেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাথে সংশ্লিষ্টতার পাশাপাশি একটি মাদরাসা পরিচালনা করেছেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত