ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬, ০৮:১৭ রাত

জুলাইয়ে সবাই মিলে লড়াই করে পরিবর্তন এনেছি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমরা সবাই মিলে লড়াই করে দেশে পরিবর্তন এনেছি। এই পরিবর্তনের সঙ্গে জনগণের অনেক আশা-প্রত্যাশা তৈরি হয়েছে। তবে গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকার চারদিকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেশকে রেখে গেছে। তারা অর্থনীতি লুট করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

 

শুক্রবার (৮ মে) দুপুরে নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল সতর্ক করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল এখনও ছোট ছোট ইস্যুকে কাজে লাগিয়ে দেশটাকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা সম্মিলিতভাবে তাদের এই অপতৎপরতা রুখে দেবো।

আরও পড়ুন

 

রবীন্দ্রনাথের কৃষি ভাবনার কথা মনে করিয়ে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধা প্রদানের মধ্য দিয়ে কৃষকদের সমৃদ্ধ করার চেষ্টা করছে। সরকারের সামগ্রিক প্রচেষ্টা দেশটাকে খুব দ্রুতই বদলে দেবে।

জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়কমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সবাই মিলে লড়াই করে পরিবর্তন এনেছি: মির্জা ফখরুল

জয়পুরহাটে বিজিবির তল্লাশি জোরদার

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের নবাগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন

নতুন ২ উপজেলার অনুমোদন ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল