টানা তিন দফা বাড়ানোর পর কমলো জেট ফুয়েলের দাম
দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তিন দফায় টানা বাড়ার পর এবার প্রতি লিটারে প্রায় ২২ টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিইআরসি’র এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি দাম কমেছে ২১ টাকা ৬৩ পয়সা।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম কমানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম ৭ মে রাত থেকেই কার্যকর হবে।
আরও পড়ুনবিইআরসি’র তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে তা সামান্য বেড়ে হয় ৯৫ টাকা ১২ পয়সা। তবে ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় মার্চ মাসে একলাফে দাম বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা হয়। এরপর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ২৪ মার্চ দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়। সর্বশেষ এপ্রিল মাসে তা রেকর্ড ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







