ভিডিও বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ০৬:০১ বিকাল

দেশে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

দেশে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৫ জন এবং হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১ জন করে মোট ৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

আরও পড়ুন

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৬ হাজার ২০৮ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন। বর্তমানে অনেক রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

রাতে দেশের ৮ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

বগুড়ায় হবে আন্তর্জাতিক মানের বিমানবন্দর : মীর শাহে আলম

মুন্সীগঞ্জে চাষ করা গাঁজা গাছসহ যুবক আটক

নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ভালুকায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার