ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মে, ২০২৬, ১২:২৭ রাত

বিজেপি নেতা শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত, বিজেপি নেতা শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কপশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএ) গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়াতে তিনি হামলার শিকার হন বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি মোটরবাইকে এসে দুষ্কৃতীরা গাড়ি আটকে পরপর গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্করপিও গাড়িতে করে কলকাতা থেকে মধ্যমগ্রামের দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। যশোর রোড সংলগ্ন এলাকায় পৌঁছালে হামলাকারীরা মোটরবাইকে এসে গাড়ি ঘিরে ধরে গুলি চালায়। অভিযোগ, তার বুকে একাধিক গুলি লাগে।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। গুলিবিদ্ধ গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে একাধিক বিজেপি নেতা ও বিধায়ক ঘটনাস্থল এবং হাসপাতালে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী