ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ১১:৪৩ রাত

বগুড়ার ধুনট পৌর এলাকায় সাত কোটি টাকার উন্নয়ন কাজে বেড়েছে নাগরিক সুবিধা

বগুড়ার ধুনট পৌর এলাকায় সাত কোটি টাকার উন্নয়ন কাজে বেড়েছে নাগরিক সুবিধা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট পৌরসভায় সোয়া ৭কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার উন্নয়ন কার্যক্রমে এসেছে দৃশ্যমান গতি। দীর্ঘদিনের অবহেলা ও ভোগান্তির পর এখন একের পর এক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বদলে যাচ্ছে এলাকার সার্বিক চিত্র।

জানা গেছে, ২০০১ সালের ১৬ এপ্রিল ধুনট পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। যার আয়তন ৪.৮৫ বর্গ কিলোমিটার। বর্তমানে খ শ্রেণির পৌরসভায় লোকসংখ্যা প্রায় ২২ হাজার। প্রতিষ্ঠার পর থেকে হাজারো সমস্যা-সংকটের মধ্য দিয়ে পৌরসভার কার্যক্রম চলতে থাকে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ২১ অক্টোবর পৌর প্রশাসক হিসেবে নিযুক্ত হন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান।

প্রায় দেড় বছরে ৭ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার ১৭১ টাকার উন্নয়ন কাজ হয়েছে তার সময়। বিভিন্ন উন্নয়নমুলক কাজের মধ্যে রয়েছে প্রায় সাড়ে ৪ কিলোমিটার নতুন রাস্তা নির্মান ও সংস্কার, আড়াই কিলোমিটার ড্রেন, ১৪৭ মিটার ওয়াকওয়ে, ২৯৫ মিটার বাউন্ডারী ওয়াল, স্থায়ী ও অস্থায়ী ১২১টি ডাস্টবিন, ১৩৫টি আধুনিক মানের সড়কবাতি নির্মান, ২টি খেলার মাঠ ও মসজিদ-মন্দিরসহ ২০টি ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, পৌর ভবন, হলরুম, গ্যারেজ ও পার্কের উন্নয়ন, বৃক্ষরোপণ এবং যুব সমাজের মাঝে খেলার সামগ্রী বিতরন, হাট-বাজারের অবকাঠামোর উন্নয়ন কাজ হয়েছে।

আরও পড়ুন

ধুনট পৌরসভার সহকারী প্রকৌশলী সাজিদি হক বলেন, পৌরসভার দরপত্রের প্রাক্কলন অনুযায়ী সকল উন্নয়ন কাজ তদারকি করা হয়েছে। পৌর প্রশাসকের নির্দেশে চলমান কাজের যথাযথ মূল্যায়ন হচ্ছে। সদ্য বিদায়ী ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে অর্পিত দায়িত্ব পৌরবাসির সহযোগিতায় যথাযথভাবে পালন করার চেষ্টা ও পৌরসভার দরপত্রের প্রাক্কলন অনুযায়ী উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছি।

হাজারো সমস্যা-সংকটের মাঝেও সাধ্যমত নাগরিক সেবা প্রদান করতে সক্ষম হয়েছি। পৌর এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি কিছু কাজ চলমান রয়েছে। বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উন্নয়নের এই ধারা অব্যাহত রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনট পৌর এলাকায় সাত কোটি টাকার উন্নয়ন কাজে বেড়েছে নাগরিক সুবিধা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীর ধর্ষক আটক

দিনাজপুরের বিরলে কোরবানি উপলক্ষে ৫৩ হাজার ৪৬৮ পশু প্রস্তুত 

বগুড়া জেলা জাপা’র সভাপতি জিন্নাহ শ্যোন এ্যারেস্ট : হাজতে প্রেরণ

রাজশাহীর পুঠিয়ায় আদিবাসী কলেজছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জে গরুর খামারে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার