ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ১১:৩৬ রাত

দিনাজপুরের বিরলে কোরবানি উপলক্ষে ৫৩ হাজার ৪৬৮ পশু প্রস্তুত 

দিনাজপুরের বিরলে কোরবানি উপলক্ষে ৫৩ হাজার ৪৬৮ পশু প্রস্তুত 

বিরল (দিনাজপুর)  প্রতিনিধি: দিনাজপুরের বিরলে আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে এবার ৫৩ হাজার ৪৬৮ টি পশু মোটাতাজাকরণ করে প্রস্তুত করা হয়েছে। উপজেলার ভান্ডারা ইউপি’র দক্ষিণ রঘুনাথপুর গ্রামের গরু খামারি শিমুল ও বালান্দোর গ্রামের রুহুল আমিন, পল্লী চিকিৎসক রাশেদুলসহ অনেক খামারি বলেন, বাজার ব্যবস্থার পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে এবার কোরবানি ঈদে পশু বিক্রি করে ভালো লাভ হতে পারে।

উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে, এবার এ উপজেলায় ১২টি ইউনিয়নে ও ১ টি পৌরসভায় ১৬ হাজার ৮৫৪ টি গরু, ৩৪ টি মহিষ, ৩৪ হাজার ৮২০ টি ছাগল, ১ হাজার ৭৬০টি ভেড়াসহ মোট ৫৩ হাজার ৪৬৮ টি পশু মোটাতাজা করে প্রস্তুত করা হয়েছে । উপজেলা ও জেলা প্রাণী সম্পদ অফিসের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে স¤পূর্ণ বিজ্ঞান সম্মত ও স্বাস্থ্যসম্মতভাবে এসব পশু মোটাতাজাকরণ করে প্রায় প্রস্তুত করেছেন খামারিরা।

তবে একাধিক খামারি বলেন, এবারে ভারত থেকে যেন গরু না আসে, এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভারত থেকে গরু বা কোরবানির পশু আসলে লাভের মুখ দেখার পরিবর্তে আমরা লোকসানে পড়বো। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: রফিকুল ইসলাম জানান, খামারিদের আমরা প্রতিনিয়ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। স¤পূর্নভাবে বিজ্ঞান সম্মত ও স্বাস্থ্যসম্মত ভাবে যেন গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজাকরণ করা হয়।

আরও পড়ুন

এবারে এ উপজেলায় মোট খামারির সংখ্যা রয়েছে, ৫ হাজার ৭১৫ জন। কোরবানির ঈদকে সামনে রেখে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে পশুগুলোকে তৈরি করেছেন খামারিরা । এবার এ উপজেলায় মোট কোরবানির পশুর চাহিদা রয়েছে, ৩৭ হাজার ৩৪০ টি। ফলে চাহিদা মিটানোর পরেও উদ্বৃত্ত আরও ১৬ হাজার ১২৮টি পশু বিক্রির জন্য প্রস্তুত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে কোরবানি উপলক্ষে ৫৩ হাজার ৪৬৮ পশু প্রস্তুত 

বগুড়া জেলা জাপা’র সভাপতি জিন্নাহ শ্যোন এ্যারেস্ট : হাজতে প্রেরণ

রাজশাহীর পুঠিয়ায় আদিবাসী কলেজছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জে গরুর খামারে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে পল্লী চিকিৎসকের ভুলে শিশু আবিদ বারডেমে কাতরাচ্ছে