ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ১০:৫৩ রাত

বগুড়ার শেরপুর প্লাজার ইলেকট্রনিক্সের গোডাউনে আগুন 

বগুড়ার শেরপুর প্লাজার ইলেকট্রনিক্সের গোডাউনে আগুন 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের শেরপুর প্লাজা‘র দেবদূত ইলেকট্রনিক্সের গোডাউনে আগুন লেগে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আজ বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দেবদূত ইলেকট্রনিক্সের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রত ছড়িয়ে পড়ে ভিতরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ‎দেবদূত ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী প্রদ্যুৎ কুমার তলাপাত্র বলেন, কিভাবে আগুন লাগলো তা বলতে পারছিনা, তবে গোডাউনে থাকা সকল মালামাল পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুর প্লাজার ইলেকট্রনিক্সের গোডাউনে আগুন 

বগুড়ায় তিন মাদকসেবীর ৩ মাস করে কারাদন্ড

বগুড়ার কাহালুর বীরকেদারে প্রায় ১৫০ হেক্টর জমির ধান পানির নিচে

বগুড়ায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রধান অতিথি বাদশা এমপি

বগুড়ার ধুনটে মাদকসেবী গ্রেফতার

বগুড়া পৌরসভার গেজেট শুক্রবার, বিলুপ্তি ঘটছে ১৫০ বছরের পৌরসভার