বগুড়া পৌরসভার গেজেট শুক্রবার, বিলুপ্তি ঘটছে ১৫০ বছরের পৌরসভার
স্টাফ রিপোর্টার : অপেক্ষার পালা শেষ। সকল জল্পনা-কল্পনার অবসান। আজ বুধবার (৬ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর বৈঠক এবং আগামী শুক্রবার বগুড়া সিটি কর্পোরেশনের গেজেট। বগুড়া শহরের মানুষের পরিচয় বদলে গেল, তারা এখন মহানগরের বাসিন্দা।
বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত করতে ২০০৬ সালে বগুড়া পৌরসভাকে ১২ টি ওয়ার্ড থেকে ২১ টি ওয়ার্ডে উন্নীত করা হয়। আর আয়তন ১৪ বর্গ কিলোমিটার থেকে প্রায় ৭০ বর্গ কিলোমিটার করা হয়। মূলত ওই সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের প্রচেষ্টায় বগুড়া পৌরসভাকে বর্ধিত করা হয়। এরই ধারাবাহিকতায় বগুড়া সিটি কর্পোরেশন হলো।
বগুড়া টাউন পৌরসভা হয়ে ওঠা এবং বর্তমানে সিটি কর্পোরেশন হয়ে উঠতে সময় লাগলো ১৫০টি বছর।ঐতিহ্যবাহী প্রাচীন নগরী ও বাণিজ্যকেন্দ্র বগুড়া শহর পরিচালনার জন্য ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভা গঠন করা হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর আয়তন মাত্র ১.২৫ বর্গ মাইল ছিলো এবং জনসংখ্যা ছিলো মাত্র ৭ হাজার।
বৃটিশ শাসনামলে বগুড়া পৌরসভা গঠন করার পর প্রথম চেয়ারম্যান হন বৃটিশ নাগরিক ডব্লিউ ওয়াভেল। আর এই পৌরসভার শেষ চেয়ারম্যান ছিলেন এড. একএম মাহবুবর রহমান। এড. একেএম মাহবুবর রহমান প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। এর আগে ভারপ্রাপ্ত মেয়র ছিলেন ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ছিলেন বগুড়া পৌরসভার শেষ নির্বাচিত মেয়র।
আরও পড়ুনবগুড়া পৌরসভা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি ‘‘ক’’ শ্রেণির পৌরসভা এবং ২১ টি ওয়ার্ডে বিভক্ত। ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায় থাকাকালে বগুড়া পৌরসভার আয়তন বেড়ে ৬৯.৫৬ বর্গ কিলোমিটার করা হয়। এটিই ছিলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পৌরসভা। বর্তমানে এই নগরীর লোক সংখ্যা প্রায় ৫ লাখ।
এদিকে সিটি কর্পোরেশন হওয়ার পথ সুগম হয় ২০২৪ এর আগস্টের পর থেকে। গত বছরের জানুয়ারি থেকে এর তৎপরতা বেশি দেখা গেছে। ২০২৫ এর ২৪ ফেব্রুয়ারি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে বগুড়া পৌর এলাকায় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিধিমালা,২০১০ এর বিধি-৫ অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি এবং এলাকার অধিবাসীদের মতামত/আপত্তি নিষ্পত্তিপূর্বক চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়।
আজ বুধবার (৬ মে) প্রাশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর বৈঠক এর সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিকার বৈঠকে অনুমোদনের পর তা গেজেট হবে। এবং গেজেটের পর পৌরসভার বিলুপ্তি ঘটবে।
মন্তব্য করুন







