ভিডিও বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৬:৩৪ বিকাল

ইউজিসির বাজেটে স্বাক্ষর না করার অভিযোগ : ক্ষুব্ধ ডাকসু নেতা সর্বমিত্র

ডাকসু নেতা সর্বমিত্র

ঢাবি প্রতিনিধি ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিবহন সেবা উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাওয়া বাজেটে ট্রেজারার স্বাক্ষর করছেন না—এমন অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।

বুধবার (৬ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

সর্বমিত্র চাকমা জানান, শনিবারে বাস সার্ভিস চালু করাসহ পরিবহন খাতের উন্নয়নে ডাকসুর পরিবহন সম্পাদক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্যে ইউজিসি থেকে একটি বাজেটও সংগ্রহ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ফাইলটি বর্তমানে ট্রেজারারের দপ্তরে আটকে আছে এবং তার স্বাক্ষর পেলেই তা উপাচার্যের কাছে উপস্থাপন করা সম্ভব হবে। তিনি অভিযোগ করেন, ট্রেজারার স্বাক্ষর না করার পেছনে ভবিষ্যৎ অর্থায়নের নিশ্চয়তা চাওয়া হয়েছে। ট্রেজারারের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “এটা দুই বছর চলবে। এরপর শনিবারে বাস চালু রাখার টাকা কে দেবে? সেই গ্যারান্টি আগে নিয়ে আসো, নাহলে আমি সাইন দেব না।”

আরও পড়ুন

এছাড়া ফাইলের অগ্রগতি জানতে চাইলে ট্রেজারারের কাছ থেকে ‘অপমানজনক’ মন্তব্য শুনতে হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, “আমি আমার অফিস কি তোমার কথায় চালাব?”—এ ধরনের কথাবার্তায় অপেশাদার আচরণের ইঙ্গিত পাওয়া যায় বলে উল্লেখ করেন সর্বমিত্র।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ছুটির দিনেও বিভিন্ন একাডেমিক কার্যক্রম চলমান থাকে। ফলে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য শনিবারে বাস সার্ভিস চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে তিনি ট্রেজারারের উদ্দেশে বলেন, “অসহযোগিতা করতেই পারেন, কিন্তু অপমান করার অধিকার আপনার নেই স্যার। ছাত্রদের সঙ্গে এমন আচরণ পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসির বাজেটে স্বাক্ষর না করার অভিযোগ : ক্ষুব্ধ ডাকসু নেতা সর্বমিত্র

প্রাণ গ্রুপ নেবে আউটলেট ম্যানেজার, থাকছে না বয়সসীমা

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী