ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মে, ২০২৬, ০৩:০৮ দুপুর

চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার মাদক ধ্বংস

চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার মাদক ধ্বংস

চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। 

২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল।

এগুলোর মোট মূল্য তিন কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা। 

আজ বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন সদরে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন যশোর রিজিয়ন কমান্ডার জেনারেল মাহমুদুল হাসান।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধে রয়েছে, তিন হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, দশ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৯ বোতল ভারতীয় বিয়ার, ২৩৮.৭৯ কেজি ভারতীয় গাঁজা, ১.৮৫৭ কেজি হেরোইন, ১.৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট ও ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন।

মাদক ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্ত অতিক্রম করে যাতে বাংলাদেশে মাদক প্রবেশ করতে করতে না পারে সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

আরও পড়ুন

অন্যান্য সংস্থাও তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সীমান্ত থেকে মাদকদ্রব্য জব্দ করার জন্য যেখানে যেখানে নতুন বিওপি প্রয়োজন তা স্থাপন করা হবে।

একইসাথে বিজিবির কার্যক্রম আরও গতিশীল করতে মেহেরপুরে নতুন একটি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনটার জায়গায় চারটা ব্যাটালিয়ন হলে জব্দ পণ্যের তালিকা বাড়বে এবং সীমান্ত আরও শক্তিশালী হবে।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবির লে. কর্নেল নাজমুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মেহেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ ও চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার