রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন
মফস্বল ডেস্ক : রাজধানীর ফার্মগেটে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ মে) সকাল ১০টা ৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ৩ মিনিটে আমরা খবর পাই যে, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাসে (নোহা) আগুনের ঘটনা ঘটেছে। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ঘটনাস্থলে পৌঁছে ১০টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনতিনি আরও জানান, এঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। কেউ হতাহত হয়নি। তবে যানবাহনটি পুরোটাই প্রায় পুড়ে গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








