মিথ্যা সাক্ষ্য দেওয়ায় চারজনের ১০ বছরের জেল
প্রায় ৩৫ বছর আগের এক অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার চিতুলিয়া গ্রামের কাশেম আলী, আকবর আলী, আছের উদ্দিন ও বছিরুন্নেছা।
মামলার তথ্যে জানা যায়, ১৯৯০ সালে দুই পরিবারের বিরোধের জেরে আরমান নামে এক যুবককে অপহরণের অভিযোগে মামলা হয়। এতে আমির হোসেন মণ্ডলসহ চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
আরও পড়ুনসাজা শেষে ২০০৯ সালে আরমানকে পাবনার চাটমোহর থেকে জীবিত উদ্ধার করা হয়। পরে মিথ্যা মামলার অভিযোগে নতুন মামলা দায়ের করা হলে দীর্ঘ বিচার শেষে চার সাক্ষীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হয়।
এর ভিত্তিতেই আদালত তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1777400737.jpg)





