ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০১:৩৬ দুপুর

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন নারী নিহত

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন নারী নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিন নারী নিহত হয়েছেন। আজ সোমবার (৪ মে) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার সময় ট্রাকটি সড়কে উল্টে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ অটোরিকশার চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন নারী নিহত

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল কংগ্রেস ৮২

বগুড়ার কাহালুতে পরিত্যক্ত অবস্থায় রামায়ণ মূর্তি উদ্ধার

যেভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপ চ্যাট ‘হ্যাকড’ হয়েছে! 

জালিয়াতি মামলায় এক বেঞ্চ অফিসার বরখাস্ত

সচিবালয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, চালু হতে পারে বন্ধ কারখানা