ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ১১:২৫ রাত

সিরাজগঞ্জে ক্যান্সার আক্রান্ত নারী সাংবাদিক শিমুলের বাঁচার আকুতি

সিরাজগঞ্জে ক্যান্সার আক্রান্ত নারী সাংবাদিক শিমুলের বাঁচার আকুতি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: একসময় মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতেন, অন্যায়ের বিরুদ্ধে লিখতেন সাহসের সাথে। আজ সেই নারী সাংবাদিক শাহনাজ পারভীন শিমুল নিজেই এক করুণ বাস্তবতার মুখোমুখি। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি, প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর সাথে এক নির্মম লড়াই করছেন।

সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মধ্যেপাড়ার বাসিন্দা শিমুল, মৃত আব্দুল কাদেরের মেয়ে। দীর্ঘদিন বিভিন্ন পত্রিকায় নিষ্ঠার সাথে কাজ করেছেন। রয়েছে ৪ বছরের একটি মেয়ে এবং ৩ বছরের ছেলেসহ ছোট একটি পরিবার।

তার বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। অসহ্য যন্ত্রণায় কাতর এই সাংবাদিক এখন আর বিছানায় শুতে পারেন না। মেঝেতেই নিথর হয়ে পড়ে থাকেন। চোখে-মুখে শুধু বাঁচার আকুতি। পরিবার জানায়, ৫ বছর আগে পারিবারিকভাবে শিমুলের বিয়ে হয়। তার স্বামী অটোরিকশা বিক্রির শো-রুমে কাজ করেন। ৩ বছরের চিকিৎসার পেছনে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে।

সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মিশনারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন শিমুল হাড়ের ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সেই পথ এখন বন্ধ। চিকিৎসার খরচ জোগাতে পরিবারের জমি, স্বর্ণালঙ্কার, সঞ্চয়সবই বিক্রি হয়ে গেছে। তবুও থামেনি রোগের নির্মম অগ্রযাত্রা।

আরও পড়ুন

শিমুলের মা শাহিদা বেগম বলেন, আমরা আর পারছি না। সব শেষ হয়ে গেছে। মানুষের কাছে হাত পেতেছি যদি কেউ আমার মেয়েটাকে বাঁচাতে এগিয়ে আসে। স্থানীয়রা বলেন, একজন মানবিক ও সাহসী সাংবাদিককে এভাবে হারিয়ে যেতে দেওয়া যায় না। প্রয়োজন শুধু সবার একটু সহানুভূতি ও সহযোগিতা।

নিজের অসহায়তার কথা বলতে গিয়ে শিমুল আবেগাপ্লুত কণ্ঠে বলেন, কখনো ভাবিনি, একদিন নিজেই এমন অবস্থায় পড়ব। সবসময় মানুষের কথা লিখেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। আজ আমি নিজেই হেরে যাচ্ছি। তবুও বাঁচতে চাই স্বাভাবিক জীবনে ফিরতে চাই, আবার কলম হাতে নিতে চাই।

চিকিৎসকদের মতে, রোগটি জটিল পর্যায়ে থাকলেও এখনও আশা শেষ হয়ে যায়নি। সময়মতো উন্নত চিকিৎসা পেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে ক্যান্সার আক্রান্ত নারী সাংবাদিক শিমুলের বাঁচার আকুতি

নাটোরের বড়াইগ্রামে এস্কেভেটর ব্যবসায়ী হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে ১০৫ পিস ইয়াবাসহদুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের সলঙ্গার চাঞ্চল্যকর অটোভ্যান চালক জাহের আলী হত্যার ঘটনায় একজন গ্রেফতার

প্রধানমন্ত্রীর ঘোষণার ৯ দিনের মাথায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের চিঠি 

চাঁপাইনবাবগঞ্জে সোয়া ৫ হাজার ‘ভাং’ গাছ উদ্ধার