পঞ্চগড়ের আটোয়ারীতে ১০৫ পিস ইয়াবাসহদুই মাদক কারবারি আটক
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে গতকাল শনিবার সন্ধ্যায় থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফকিরগঞ্জ বাজার থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ছোটদাপ গ্রামের জনৈক মৃত শামসুল আলমের ছেলে সোহেল রানা (২৯) এবং একই গ্রামের মৃত সহিম উদ্দীনের ছেলে তৈয়ব আলী (২৮)।
আরও পড়ুনআটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার রাতেই আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (৩ মে) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন







