অতীত আঁকড়ে না থেকে নতুন ইতিহাস গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারি দলকে উদ্দেশ্য করে বলেছেন, “অতীতকে স্মরণ রাখা ভালো, ইতিহাস থেকে শিক্ষা নেওয়াও ভালো। কিন্তু ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা নতুন কোনো ইতিহাস তৈরি করতে পারব না। আসুন, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই।”
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রায় ৪৩ মিনিটের এক দীর্ঘ বক্তব্যে তিনি দেশের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং জননিরাপত্তা বিষয়ে জামায়াতের অবস্থান ও দাবিগুলো তুলে ধরেন।
বিএনপির প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, “অনেকে বলেন আমরা সংবিধান মানি না। সংবিধান না মানলে সংসদে এলাম কীভাবে? আমরা আইন মান্যকারী নাগরিক। কোনো কিছু পছন্দ না হলে আমরা আন্দোলন করতে পারি, কিন্তু বিদ্রোহ করব না।” তিনি আরও প্রশ্ন তোলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংবিধান পরিবর্তন করে গেছেন, তা বাদ দিয়ে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার অবস্থান কীভাবে যৌক্তিক হতে পারে। এ সময় তিনি গণভোটে অনুমোদিত ‘জুলাই সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
আরও পড়ুনসরকারের কৃষিনীতির সমালোচনা করে তিনি বলেন, “গ্রামে ১০ টাকার ফসল ঢাকায় ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না।” তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কারও চোখ রাঙানিকে ভয় পাবেন না। চীনের অর্থায়নে যদি সরকার এই প্রকল্প শুরু করার সাহস দেখায়, তবে ২০ কোটি মানুষ আপনাদের সমর্থন দেবে। অন্তত আমি পাশে থাকব।”
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1777566030.jpg)
