ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৫৮ বিকাল

এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি

সংগৃহীত,এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি

নতুন ভোটার হওয়া বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের ক্ষেত্রে কেউ মাধ্যমিক পাস করে থাকলে তার এসএসসির সনদ সার্ভারে আপলোড করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। আবেদনকারীর তথ্যের সঠিকতা যাচাই ও ভবিষ্যতে পরিচয়পত্র সংশোধনের জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির এনআইডি শাখার পরিচালক মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় বেশ কিছু প্রয়োজনীয় নথি ডাটাবেজে যুক্ত করতে হয়।

এর মধ্যে নিবন্ধন ফরম, জন্ম সনদ ও প্রুফ কপির পাশাপাশি এসএসসির সনদ অন্যতম। বিশেষ করে শিক্ষিত ব্যক্তিদের জন্ম তারিখ ও অন্যান্য তথ্য সংশোধনের আবেদনের সময় এসএসসির সনদের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনকারী মাধ্যমিক পাশ হলেও মাঠ অফিসগুলো এ সনদ ডাটাবেজে যুক্ত করছে না।
নির্বাচন কমিশন লক্ষ্য করেছে, এসএসসির সনদ না থাকায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় জন্ম তারিখ যাচাই করা অসম্ভব হয়ে পড়ে।

আরও পড়ুন

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় বন্যার শঙ্কা, হাওরে ডুবছে ১০ হাজার হেক্টর জমির ধান

এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্য পরমাণু অস্ত্র মুক্ত রাখা যাচ্ছে না: সৌদি

মাদারগঞ্জে ইউএনওর স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ড, দুজনের দণ্ড

বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড

নগদে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা