ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৬, ০৪:২৫ দুপুর

যেভাবে রান্না করবেন মাংস দিয়ে ভুনা খিচুড়ি

যেভাবে রান্না করবেন মাংস দিয়ে ভুনা খিচুড়ি , ছবি: সংগৃহীত।

লাইফস্টাইল ডেস্ক: বৃষ্টি দেখলে খিচুড়ি রাঁধতে যাওয়া কিংবা খিচুড়ি খেতে মন চাওয়া বাঙালির অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। খিচুড়ি এমনিতেই সুস্বাদু। এরপর যদি তার সঙ্গে যোগ হয় মাংস, তাহলে তো কথাই নেই। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার পদ্ধতি খুব একটা কঠিন নয়। রেসিপি জানা থাকলে দ্রুতই রান্না করতে পারবেন। আপনার কিংবা প্রিয়জনের পছন্দের খাবারের একটি যদি হয় ভুনা খিচুড়ি, তাহলে শিখে নিতে পারেন এই সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

পোলাওয়ের চাল- ১ কেজিমুগ বা মসুর ডাল- ১ কাপ

পেঁয়াজ কুচি- আধা কাপ

আদা-রসুন বাটা- দেড় চা চামচ করেকাঁচা মরিচ- কয়েকটি

দারুচিনি, এলাচ, তেজপাতা- পরিমাণমতো

আরও পড়ুন

হলুদ ও মরিচ গুঁড়া- দেড় চা চামচ করে

লবণ- স্বাদমতো।

সরিষার তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

রান্নার পাত্রে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ ভেজে নিন। এরপর তাতে মাংস ও মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। ঢেকে সেদ্ধ হতে দিন। অন্য হাঁড়িতে চাল-ডাল হালকা ভেজে কষানো মাংসে মিশিয়ে দিন। চালের দিগুণ ও ডালের সমপরিমাণ গরম পানি দিয়ে মিডিয়াম লো আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে চাল-ডাল সেদ্ধ হয়ে এলে উপরে কয়েকটি কাঁচা মরিচ ছড়িয়ে মিনিট পনেরো দমে রেখে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত?

সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতেই হবে: প্রতিমন্ত্রী নুর

স্বামীর বিরুদ্ধে ‘পরকীয়া’র অভিযোগ আনলেন সুবাহ

আন্তর্জাতিক দাবার মঞ্চে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশের সাকলাইন মোস্তফা সাজিদ

যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী