ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ রাত

বগুড়া শহরে খেজুরের গোডাউনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

বগুড়া শহরে খেজুরের গোডাউনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে একটি খেজুরের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে শহরের জামিলনগরে জানে সাবা হাউজিং এলাকায় মেসার্স সায়েম ট্রেডার্সের ওই গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌনে ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করেই গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে সদর থানার পুলিশ সদস্যরাও সেখানে অবস্থান নেন।

সায়েম ট্রেডার্সের স্বত্বাধিকারীর আব্দুল মান্নানের বড় ছেলে ডা. আব্দুর রব রায়হান জানিয়েছেন, বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেজুর এনে এখানে রিপ্যাকিং বা বাছাই করে প্যাকেটজাত করা হতো। তিনি বলেন, হাসপাতাল থেকে এসে বাসায় খাবার খাওয়ার সময় আম্মুর কাছে শুনি গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে। এসে দেখি বৈদ্যুতিক স্পার্ক হচ্ছে। ডা. রায়হান আরও জানান, গুদামের ছাদে প্রায় ৫০ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টুন মজুত ছিল।

আরও পড়ুন

ভেতরে থাকা এক কনটেইনারের বেশি আমদানিকৃত খেজুর ও দুটি প্যাকেজিং মেশিন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া খেজুরের দু’টি প্রসেসিং মেশিন, একটি শটিং মেশিন, পরিবহনের একটি পিকআপ ভ্যান ভস্মীভূত হয়েছে এবং অন্য একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে সঠিক হিসাব করা সম্ভব না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের দু’টি ইউনিট সেখানে পৌছে কাজ শুরু করে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পৌনে ৩ ঘণ্টা সময় লাগে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহরে খেজুরের গোডাউনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঢাবির শাহনেওয়াজ হলের সামনে পথচারিকে গুলি করে হত্যা

বগুড়ার শেরপুরে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা নেয়ায় কেন্দ্র সচিবসহ ছয়জনকে অব্যাহতি

বগুড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

বগুড়ার সান্তাহার প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

আত্মহত্যাকে বজ্রপাতে মৃত্যু বলে প্রচার পরিবারের