ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:০৫ রাত

শফিকসহ সাধারণ মানুষের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

শফিকসহ সাধারণ মানুষের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আলাল হত্যা মামলায় শফিকুল ইসলাম শফিক, মো. রবিন, মো. জেল্লাল ও যুল্লা আলমসহ মালগ্রামের সাধারণ মানুষকে হয়রানির লক্ষ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এলাকাবাসীর উদ্যোগে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

মানববন্ধন চলাকালে শফিকুল ইসলাম শফিকের মা সুফিয়া খাতুন বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে আব্দুল মতিন সরকারের নির্দেশে চকসূত্রাপুর কসাইপাড়া এলাকায় আমাদেরকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে পৈতৃক ভিটা থেকে বিতাড়িত করা হয়েছিল। মতিন ও আলাল বাহিনী আমাদের দুটি বাড়ি মাটির সাথে মিশিয়ে দেয়।

আমরা বিএনপি পরিবারের সদস্য হওয়ায় আমার সন্তান শফিকুল ইসলাম শফিককে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বারবার মামলায় ফাঁসানো হয়েছে। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে বেশ কয়েকবার নৃশংস হামলা চালিয়েছে এই বাহিনী। এর আগে আমরা এসব অন্যায়ের বিচারের দাবিতে একাধিকবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করলেও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।

আরও পড়ুন

চকসূত্রাপুরে মতিন ও আলাল বাহিনীর নির্যাতন থেকে সাধারণ নারী ও বৃদ্ধরাও রেহাই পাননি। মানববন্ধনে উপস্থিত বক্তারা অনতিবিলম্বে শফিকুল ইসলাম শফিকসহ সাধারণ মানুষের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শফিকসহ সাধারণ মানুষের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙাশ, বিক্রি ৭০ হাজারে

সারজিসের মূত্রনালীতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত

জয়পুরহাটের কালাইয়ে আশ্রয়ণের বাড়ি ছেড়ে চলে গেছেন অনেক সুবিধাভোগী

শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

বগুড়ায় ব্রাজিল হত্যা মামলার প্রধান আসামির জামিন হয়নি