ভিডিও মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ এপ্রিল, ২০২৬, ০১:৪২ দুপুর

আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ : মির্জা ফখরুল

আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ : মির্জা ফখরুল, ছবি: সংগৃহীত।

ওয়াসার পানি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ।

মির্জা ফখরুল আরও বলেন, সেদিন চিফ হুইপ বললেন, সংসদের পানি খাওয়া যায় না। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট এখন নিরাপদ পানি। বাংলাদেশকে বাঁচাতে এসব নিয়ে নতুনভাবে ভাবতে হবে সবাইকে। তিনি আরও বলেন, দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। এ বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে এবং পরিবর্তন আমাদেরকেই আনতে হবে। আমরা যে বড় বড় দামি গাড়িতে চড়ি, তা সব জনগণের করের টাকায়। তাই জনগণের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া উচিত।

আরও পড়ুন

মির্জা ফখরুল বলেন, ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সারফেস ওয়াটার ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সেক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে। মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বে নিরাপদ পানির অভাব রয়েছে। নিরাপদ পানির জন্য অনেক যুদ্ধ-বিগ্রহও হয়। পরবর্তী বিশ্বযুদ্ধ নিরাপদ পানির জন্য হওয়ার আলামত দেখা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ : মির্জা ফখরুল

রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

নাটোরের লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আট বছরের শিশুর

দেশে ডিজেলের মজুতের পরিমাণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোসাটম মহাপরিচালক