ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:০২ রাত

মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত

মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত

মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নতুন বাজার এলাকায় রতনের তেলের মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন মাগুরা জেলার দোয়ার পাড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শহর আলী।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ করার সময় তেলের মিলে চলন্ত মেশিনের ফিতা লাগাতে গিয়ে হঠাৎ ফিতায় জড়িয়ে পড়েন আল আমিন। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে : শিক্ষামন্ত্রী

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত

বগুড়ার শেরপুরে ঝড়ে লণ্ডভণ্ড ফসলের মাঠ

আশাশুনিতে মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজশিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্রিজের খুঁটির সাথে ধাক্কা ট্রেনযাত্রী নিহত