ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:৫৫ রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্রিজের খুঁটির সাথে ধাক্কা ট্রেনযাত্রী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্রিজের খুঁটির সাথে ধাক্কা ট্রেনযাত্রী নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের এক যাত্রী স্টেশনের ওভার ব্রিজের লোহার খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

উল্লাপাড়া রেল স্টেশন মাস্টার আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রোববার দুপুরে ঘটনার সময় চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকে এক যাত্রী মাথা বের করে ভ্রমণ করছিলেন। এসময় ওভার ব্রিজের লোহার খুঁটির সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। উল্লাপাড়া স্টেশনে এই ট্রেনের বিরতি নেই।

আরও পড়ুন

এদিকে নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ২২/২৩ বছর হবে বলে অনুমান করা হচ্ছে। তার পড়নে অফ হোয়াইট রঙের একটি টি-শার্ট এবং প্রায় একই রঙের একটি ট্রাউজার ছিল। এ ব্যাপারে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নিয়ে যায় এবং পরিচয় শনাক্তের চেষ্টা করবেন বলে উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা টালবাহানায় আটকে আছে সড়ক সংস্কারের কাজ

নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৭

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

যতক্ষণ পর্যন্ত না আমাদের নির্দিষ্ট তারিখ দিবে, আমরা এভাবেই রাজপথে থাকব: আন্দোলনরত শিক্ষকরা

বগুড়ার দুপচাঁচিয়ার বেড়াগ্রাম-রায়কালী বেহাল সড়ক : ভোগান্তিতে এলাকাবাসী

বাংলায় সরকার গড়বে বিজেপি : নরেন্দ্র মোদি