ভিডিও সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:৫৮ দুপুর

যে ৯ খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ!

যে ৯ খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় বড়সড় স্কোয়াড পুনর্গঠনের পথে হাঁটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে অন্তত ৯ জন খেলোয়াড়কে ঘিরে বিদায়ের পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্টরা।

ক্লাব সংশ্লিষ্ট সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই যাদের ভবিষ্যৎ অনিশ্চিত, তাদের মধ্যে রয়েছেন দানি সেবায়োস, ডেভিড আলাবা, দানি কারভাহাল এবং ফ্রান গার্সিয়া। বিভিন্ন কারণে এই চারজনকে আর দীর্ঘমেয়াদে পরিকল্পনায় রাখছে না ক্লাবটি। এছাড়া প্রস্তাব এলে ছাড়তে পারে আরো কয়েকজন তরুণ ও সম্ভাবনাময় ফুটবলারকে। এই তালিকায় আছেন গনজালো গার্সিয়া, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, আন্দ্রে লুনিন, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং রাউল আসেনসিও। সব মিলিয়ে এই ৯ জন খেলোয়াড়কে ঘিরে চলছে অনিশ্চয়তা, যা ইঙ্গিত দিচ্ছে বড় ধরনের দলবদলের। নতুন মৌসুমের আগে স্কোয়াডে ভারসাম্য আনতে এবং পারফরম্যান্স উন্নত করতে এমন কঠিন সিদ্ধান্ত নিতেও নাকি প্রস্তুত ক্লাব কর্তৃপক্ষ। 

আরও পড়ুন

এদিকে সামনে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচও অপেক্ষা করছে রিয়ালের জন্য। এস্পানিওলের বিপক্ষে ম্যাচ এবং এরপর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো-দুটি ম্যাচই মৌসুমের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৯ খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ!

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন

পাকিস্তানে গুলিতে লস্কর-ই-তৈয়বার কমান্ডার নিহত

দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য মন্ত্রী

আমি ধর্ষক বা শিশুকামী নই : ট্রাম্প

ঢাবি ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিক্ষক কারাগারে