ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৪:৪৮ দুপুর

মৌমাছির কামড়ে নৈশপ্রহরীর মৃত্যু

মৌমাছির কামড়ে নৈশপ্রহরীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির কামড়ে আনিসুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ার বাসিন্দা ও আবু তাহেরের ছেলে। তিনি ঝিনাইদহের খালিশপুর এলাকার একটি কোল্ডস্টোরে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে ভোরে পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। পথে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের সামনে একটি মৌমাছির চাক ভেঙে পড়ে। এ সময় একাধিক মৌমাছি তাকে আক্রমণ করে এবং একটি মৌমাছি তার কানের ভেতরেও ঢুকে যায়।

আরও পড়ুন

তীব্র যন্ত্রণায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে আহত অবস্থায় বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, ভিমরুল বা মৌমাছির কামড়ে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে আনার আগেই আনিসুর রহমানের মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌমাছির কামড়ে নৈশপ্রহরীর মৃত্যু

রিশাদের আরও উন্নতি দরকার : মুশতাক

কিশোর অপরাধ নাকি সমাজের গভীর ক্ষত!

দুই মাস পর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান

আইসিসি’র শাস্তি পেলেন নাহিদা-শারমিন

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬