ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ দুপুর

আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: ইরান

ছবি: সংগৃহীত, আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: ইরান

আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানের ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হচ্ছে না এবং এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনাও নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সরাসরি আলোচনার পরিবর্তে তিনি কিছু ‘পর্যবেক্ষণ’ ও তাদের অবস্থানের কথা জানান। এগুলো ইসলামাবাদের কাছে হস্তান্তর করা হবে, যাতে তারা মার্কিন প্রতিনিধিদের কাছে তা পৌঁছে দিতে পারেন।

ইরানি কর্মকর্তাদের গত কয়েক দিনের অবস্থান ও দৃষ্টিভঙ্গির দিকে তাকালে দেখা যায়, তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি; তারা আগের অবস্থানেই অনড় রয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের অগ্রগতি বা আলোচনার ক্ষেত্রে অনেকগুলো শর্তজুড়ে দেবে ইরান। তেহরানের মূল শর্ত হলো- তারা যেকোনো ধরনের আলোচনা, সমঝোতা বা অগ্রগতির সঙ্গে অবরোধ তুলে নেওয়ার প্রসঙ্গ যুক্ত করছে।

তারা বলছে, হরমুজ প্রণালীতে এই নৌ-অবরোধ আগামী দিনগুলোতে সরাসরি আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: ইরান

জুলাই গণঅভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ

বিশ্বকাপের আগে ফ্রান্সকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ চলছে

বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

খেলতে খেলতে মাঠেই প্রাণ হারালেন ফুটবলার