ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০১:২০ রাত

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

ছবি: সংগৃহীত, না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা তারিকুজ্জামান তপন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় মারা যান তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তপনের মৃত্যুর খবর জানিয়ে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তারিকুজ্জামান তপন। গত ডিসেম্বরে তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। এর পর থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ফেসবুকে তারিকুজ্জামান তপনের শারীরিক অবস্থার কথা জানিয়ে সরকারি সহায়তা চান তার ছেলে তাছফিক।

আরও পড়ুন

টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে বিটিভির নাটকে তার কমেডি চরিত্র দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় ছিল।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া জনপ্রিয় টিভি নাটক ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’-তে তার অভিনয় দর্শকমনে স্থান করে নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সতর্কতা জোরদার

বগুড়ায় প্রক্সি পরীক্ষা দিতে এসে কলেজছাত্রী আটক, পরে মুক্তি

এপস্টেইন চক্রের আরও ভয়ংকর তথ্য ফাঁস

ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, দ্রুত ধান কাটার নির্দেশ