ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ রাত

নওগাঁর আত্রাইয়ে দোকান ঘরের সিঁধকেটে মালামাল চুরি

নওগাঁর আত্রাইয়ে দোকান ঘরের সিঁধকেটে মালামাল চুরি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কীটনাশক ওষুধের দোকানের দেয়ালের সিঁধকেটে মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নওদুলী বাজারে ঘটনাটি ঘটে।

জানা যায়, বাজারে তোহা ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকান মালিক বুলু গতকাল বৃহস্পতিবার রাতে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান। গভীর রাতে চোরেরা দোকান ঘরের পিছন দিক দিয়ে সিঁধকেটে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন

আজ শুক্রবার (২৪ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্রাই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে দোকান ঘরের সিঁধকেটে মালামাল চুরি

ইউএনও’র উদ্যোগে ডিমলায় শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ পেল বাবু

নাটোরের লালপুর খরায় ঝরে পড়ছে আমের গুটি : ফলন বিপর্যয়ের শঙ্কা

দিনাজপুরে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আবারও ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হলেন তাহসান খান

পাবনায় উপস্থিত বক্তৃতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ভাঙ্গুড়ার হুযাইফা খান