ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ১১:০৫ রাত

বগুড়ার অপহৃত স্কুল ছাত্রী যশোর থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

বগুড়ার অপহৃত স্কুল ছাত্রী যশোর থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে যশোর থেকে সোনাতলা থানার অপহরণ মামলার প্রধান আসামি মোঃ ফরহাদ মিয়া (২০)কে গ্রেফতার এবং অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে।

র‌্যাব সূত্র জানায়, গাবতলীর বাগবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুল যাওয়া আসার পথে প্রধান আসামি ফেরহাদ মিয়া বিভিন্নভাবে উত্যক্ত এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আসামি ফরহাদ তাকে অপহরণ করবে বলে হুমকি দেয়। পরবর্তীতে গত ২২ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে বড় চাচার বাড়িতে যাওয়ার সময়  আসামি ফরহাদ ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশাযোগে পালিয়ে যায়।

আরও পড়ুন

এঘটনায় তার মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর গতকাল মঙ্গলবার রাত পোনে ৮ টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এর যৌথ আভিযানিক দল যশোরের কুয়াদা বাজার ঢাকুরিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ফরহাদ মিয়াকে গ্রেফতার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। ধৃত ফরহাদ সোনাতলার উত্তর দিঘীরপাড়া (কর্নিপাড়া)’র রফিকুল ইসলামের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার