চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো আ.লীগ নেতা পরদিন গ্রেফতার
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আসামি কবির খানকে (৫৩) গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
আজ বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে দোহার থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করেন চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক।
গ্রেপ্তার কবির খান চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের ছেলে। চরাঞ্চলে ভূমিদস্যু হিসেবে তিনি পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর সালেপুর মুন্সির চরবাজার এলাকায় তাকে গ্রেপ্তারের পর পুলিশের উপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নিয়েছিল তার স্বজন ও অনুসারীরা। এছাড়া একই ঘটনায় গত মঙ্গলবার উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আলমগীর (২৫) নামে একজনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনকবির খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপ পরিদর্শক এনামুল হক খান বলেন, কবির খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আগে থেকেই দুটি মামলা ছিল। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই রফিকুজ্জান বাদী হয়ে কবির খানের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন। নতুন ওই মামলায় কবির খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এস আই) রফিকুজ্জামানের নেতৃত্বে উপ-পরিদর্শক মোজাম্মেল হক একটি দল সদস্য মুন্সির চরবাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেপ্তার করে। পরে তাকে মোটরসাইকেলে উঠানোর সময় কবিরের বড় ভাই সূর্য খানসহ বেশ কয়েকজন পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশের উপর হামালা চালায়। পরবর্তীতে কবিরের অনুসারীরা জড়ো হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামি কবিরকে ছিনিয়ে নিয়ে যায়। এই হামলায় এসআই রফিকুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776863968.jpg)



_medium_1776859120.jpg)



