ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ রাত

চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

ছবি: সংগৃহীত, চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে ঘোষিত এই দলে বড় চমক হিসেবে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দীর্ঘদিন টানা খেলার মধ্যে থাকায় মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে নির্বাচক প্যানেল। অভিজ্ঞদের অনুপস্থিতিতে পেস আক্রমণে নতুন মুখ হিসেবে যোগ করা হয়েছে সাকলাইনকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার।

সাকলাইনের পাশাপাশি দলে এসেছেন রিপন মন্ডল। ২০২৩ সালের এশিয়ান গেমসে তিনটি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। বিশেষ করে ডেথ ওভারে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি। এরপর দুই দল ফিরবে ঢাকায়। ২ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ম্যাচটি।

আরও পড়ুন

প্রথম দুই টি-টুয়েন্টির বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার