ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ১২:২৯ রাত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর থেকে বন্দর অবরোধ তুলে নেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে নতুন করে আলোচনা হবে কি না-তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তিনি এই ঘোষণা দিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এক সপ্তাহ আগে শুরু হওয়া এই অবরোধ ‘ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে’। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র ‘অনেকটাই এগিয়ে’ রয়েছে। তার এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা। তবে পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আদৌ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন

এদিকে, সম্ভাব্য বৈঠক ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ত্যাগ করেননি। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা এখনো সিদ্ধান্ত নেয়নি বৈঠকে অংশ নেবে কি না। অবরোধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এছাড়া রোববার (১৯ এপ্রিল) অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করার সময় প্রথমবারের মতো একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা

বগুড়ার আদমদীঘিতে ইরি-বোরো ধানের শীষে শীষে ভরপুর

কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন

রংপুরের মিঠাপুকুরে ফরম পূরণ করেও পরীক্ষা দিতে পারলো না জান্নাতুল মাওয়া

পাবনার সাঁথিয়ায় দুই মাদক কারবারিসহ ৩ জনের কারাদণ্ড