ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৫:২৪ বিকাল

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে কাল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার তারিখ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দেন।

যুদ্ধবিরতির মেয়াদ ২১ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত ছিল, তবে পরে এটি বাড়ানো হয়। সোমবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধবিরতিটি ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা পর্যন্ত কার্যকর থাকবে। তিনি সতর্ক করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো চূড়ান্ত সমঝোতা না হয়, তাহলে যুদ্ধবিরতি আর বাড়ানোর সম্ভাবনা কম।

পাকিস্তানি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বুধবার রাত ৮টায় (ইস্টার্ন টাইম) আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শেষ হবে। এটি আন্তর্জাতিক সময় অনুযায়ী পরদিন মধ্যরাত এবং ইরানের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরে শেষ হবে।

আরও পড়ুন

ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও ইরান সেখানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। বর্তমানে হরমুজ প্রণালিতে দুই পক্ষের সামরিক উত্তেজনা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে কোরবানির পশু হাট জমে না উঠলেও চলছে ক্রেতাদের যাচাই বাছাই

ফের লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

জুলাইয়ে সবাই মিলে লড়াই করে পরিবর্তন এনেছি: মির্জা ফখরুল

জয়পুরহাটে বিজিবির তল্লাশি জোরদার

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের নবাগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু