ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৯:১৬ রাত

রাজশাহী শিক্ষাবোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৭৫৯ পরীক্ষার্থী

রাজশাহী শিক্ষাবোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৭৫৯ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা (আবশ্যিক) ১ম পত্র আজ মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী বোর্ডের আওতাধীন আটটি জেলায় মোট ২৭৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় মোট ১ লাখ ৪৯ হাজার ৫৭৫ পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৪৭ হাজার ৮১৬ শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় ১ হাজার ৭৫৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় ৮ জেলার কোথাও কোনো পরীক্ষার্থী কিংবা পরিদর্শক বহিষ্কৃত হননি।

বোর্ডের তথ্য অনুযায়ী, জেলাওয়ারী উপস্থিতির হার ছিল সন্তোষজনক। বোর্ডের বগুড়া জেলায় ৪৫টি কেন্দ্রে সর্বোচ্চ ২৮ হাজার ১৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ২৩৩ জন অনুপস্থিত ছিল। সিরাজগঞ্জে ৪৬টি কেন্দ্রে ২৪ হাজার ৯৬৪ পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ২৯২ জন অনুপস্থিত ছিল। রাজশাহীতে ৫৫টি কেন্দ্রে ২৩ হাজার ৩৮৩ জন উপস্থিত ছিল এবং ৩২৩ জন অনুপস্থিত ছিল।

পাবনায় ৩১টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৮৩ জন অনুপস্থিত ছিল। নওগাঁয় ৩৯টি কেন্দ্রে ১৭ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ২৩১ জন অনুপস্থিত ছিল। এছাড়া, নাটোরে ২৭টি কেন্দ্রে ১৩ হাজার ১৬৫ পরীক্ষার্থী অংশ নেয় এবং ১৮৬ জন অনুপস্থিত ছিল।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ১৪টি কেন্দ্রে ১১ হাজার ৫১ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিল এবং ১৪১ জন অনুপস্থিত ছিল। জয়পুরহাটে ১৭টি কেন্দ্রে মোট ৭ হাজার ৫৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ৭০ জন অনুপস্থিত ছিল।

রাজশাহী শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুর রহমান বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার প্রথম দিন অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। সবক’টি কেন্দ্রে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের মুগ্ধ করেছে।

আমরা পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, বাকি পরীক্ষাগুলোও একইভাবে নকলমুক্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষাবোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৭৫৯ পরীক্ষার্থী

বগুড়ায় দৈনিক করতোয়ার সাংবাদিক রানার মামার ইন্তেকাল

জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী

বগুড়ার শিবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার পাঁচজনের কারাদন্ড

ময়মনসিংহে হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা