ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৭ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটোর ম্যানেজার পিন্টু হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটোর ম্যানেজার পিন্টু হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়া লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দকে (৩৮) অপহরণসহ হত্যা মামলার হাজতি আসামি মোক্তার হেসেনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। মোক্তার হোসেন দুপচাঁচিয়া উপজেলার ডিমশহরের কনকাইয়ের আহাদ আলীর ছেলে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, নওগাঁর রানীনগর উপজেলার লোহাচুড়ার মৃত আয়েজ উদ্দীন আকন্দের ছেলে পিন্টু আকন্দ দুপচাঁচিয়ার পৌর এলাকার সিও অফিস মোড়ে খন্দকার মার্কেটের শোরুমে ম্যানেজার পদে চাকরি করতেন। গত ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে শোরুম বন্ধ করার সময় ৬/৭ জন দুর্বৃত্ত শোরুমে প্রবেশ করে ম্যানেজার পিন্টু আকন্দকে অপহরণ করে মাইক্রোবাসযোগে নিয়ে যায়।

আরও পড়ুন

এরপর পিন্টুকে মাইক্রোবাসের মধ্যে হত্যা করে আদমদিঘী উপজেলর ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামের জনৈক তোফাজ্জল হোসেনের পুকুরের উত্তর পাশে রাস্তায় রেখে পালিয়ে যায়। পরে পিন্টুর আকন্দের  স্ত্রী সাবিনাজ খাতুন ও আত্মীয়রা এসে লাশ শনাক্ত করেন। এ ব্যাপারে নিহত পিন্টুর স্ত্রী সাবিনাজ খাতুন বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. মো. সালিমুজ্জামান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

চট্টগ্রামে রডবোঝাই ট্রাক উল্টে রড ঢুকে পথচারীর মৃত্যু

সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না

ব্রাজিলে বিশ্বকাপের রেপ্লিকা তৈরির ধুম 

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একে একে চলে গেলেন পাঁচজনই