ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০৮:২৮ রাত

বগুড়ার ধুনটে বিদ্যুৎ সমস্যা মেটাতে নির্মাণ হচ্ছে নতুন সাব-স্টেশন

বগুড়ার ধুনটে বিদ্যুৎ সমস্যা মেটাতে নির্মাণ হচ্ছে নতুন সাব-স্টেশন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৫ আসনের এমপি আলহাজ গোলাম মোহাম্মাদ সিরাজের নির্দেশনায় ধুনট উপজেলায় পল্লী বিদ্যুতের নতুন সাব-স্টেশনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যেই প্রায় ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। এই কাজ শেষ হলে প্রায় ৩০ হাজার গ্রাহক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এ উপজেলায় দীর্ঘদিন আগে একটি সাব-স্টেশন নির্মাণ করা হয়। এরপর থেকে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ সমস্যা প্রকট হয়ে দেখা দেয়। সাব-স্টেশনের অভাবে উপজেলার দক্ষিণ এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজে ভুগছেন প্রায় অর্ধলাখ গ্রাহক।

ভোল্টেজ ওঠা-নামার কারণে নষ্ট হচ্ছে বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স সামগ্রী। ফলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামে পাকা সড়কের পাশে ১০ কেভি নতুন সাব-স্টেশন নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমি কেনা, মাটি ভরাট, বিদ্যুৎ লাইন উন্নয়ন, ট্রান্সফর্মার স্থাপন, সাব-স্টেশন নির্মাণসহ বিদ্যুৎ সঞ্চালন নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে এ কাজে ব্যয় ধরা হয় প্রায় ১৫ কোটি টাকা। বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন করতে নতুন একটি সাব-স্টেশন নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন

এই সাব-স্টেশন চালুর ফলে এলাকার দীর্ঘদিনের ভোল্টেজ সমস্যা ও ঘন ঘন লোডশেডিং অনেকটাই কমে আসবে। আগে যেখানে দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি ছিল, এখন পরিস্থিতির উন্নতি হবে।

পল্লী বিদ্যুৎ ধুনট জোনাল অফিসের ডিজিএম কামাল পাশা বলেন, এলাকায় বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাব-স্টেশনটি নির্মাণ করা হচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য হবে বলে আশা করা হচ্ছে। আগামী ডিসেম্বরে সাব-স্টেশনটি চালু করা হবে। দ্রুত সময়ের মধ্যে অন্যান্য এলাকাতেও এমন উন্নয়ন কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গোলাম মোহাম্মাদ সিরাজ এমপি জানান, এলাকার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে নতুন সাব-স্টেশন নির্মাণের উদ্যোগটি সময়োপযোগী পদক্ষেপ। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ সেবার মান উন্নত হবে, কমবে লোডশেডিং, আর শিল্প ও কৃষি খাতেও আসবে নতুন গতি। দ্রুত কাজ শেষ করে জনগণের ভোগান্তি লাঘবের আশ্বাসও দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে বিদ্যুৎ সমস্যা মেটাতে নির্মাণ হচ্ছে নতুন সাব-স্টেশন

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব নেতাদের বৈঠক, গণমাধ্যম সংকট ও স্বাধীনতা নিয়ে আলোচনা

নেত্রকোনায় কৃষক হত্যার পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা

সাড়ম্বরে ১৯তম বিবাহবার্ষিকী পালন অভিষেক-ঐশ্বর্যর