ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০১:১২ দুপুর

টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার

টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়। নিহতরা হলেন-মুজিবুর রহমান, নুর বশর ও রবিউল আউয়াল। তিন জনই বাহারছড়া শীলখালী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কাঠুরিয়া বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড়ে লোকজনকে জিম্মি করে রাখার ঘটনা ঘটছে। মাঝে মধ্যে চিৎকার-চেঁচামেচির শব্দও শোনা গেছে। এতে ধারণা করা হচ্ছে জিম্মিদের সঙ্গে জড়িতদের মধ্যে সংঘর্ষের জেরেই এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র অপহরণ ও মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। তাদের ভয়ে ওই এলাকার অন্তত পাঁচ হাজার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে।নিহত রবিউল আউয়ালের বাবা রুহুল আমিন বলেন, রাতে মুজিব আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। সকালে পাহাড়ে লাশ পড়ে থাকার খবর পেয়ে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পাই। কী কারণে এমন হয়েছে, বুঝতে পারছি না।

বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, পাহাড়ি এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচার সংশ্লিষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

আরও পড়ুন

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার

চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র

পুলিশের পোশাকে ফিরছে গাঢ় নীল-অলিভ রঙ

আমির হামজার এমপি’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক তিন ঘটনায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর মৃত্যু

বিএনপি-জামায়াত জোটের প্রার্থীরা ইসির কাছে জমা দিচ্ছেন মনোনয়ন