ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৭:১৩ বিকাল

রাজনীতিতে আমার কেবল শুরু: চমক

রাজনীতিতে আমার কেবল শুরু: চমক

সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়ে চমকে দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কিন্তু চাইলেই কি আর সব হয়। মনোনয়ন জোটেনি, কিন্তু বঞ্চিত হওয়ায় আক্ষেপ নেই তার। জানালেন, দেশের জন্যই কাজ চালিয়ে যেতে চান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক এক লাইভে এসে শুরুতেই ভক্তের নেতিবাচক কমেন্টের জবাব দিলেন চমক।

চমক বলেন, আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আমি আরও দুইশবার ফেইল করবো, দুইশ’বার ট্রাই করবো। এটা আমার শুরু। আমার রাজনৈতিক পথচলার শুরুই হল এমপি প্রার্থী হয়ে। যারা যোগ্য প্রার্থী তাদেরই তো আগে সুযোগ দেয়া হবে। এটাতে আমার কোন আক্ষেপ নেই।

তবে শুধু নেতিবাচক কমেন্টই নয়, ইতিবাচক মন্তব্য, সমবেদনা ও অভিনন্দনও পেয়েছেন। তাতেই উৎসাহিত হয়ে চমক মন্তব্য করেছেন- “খেলাতো মাত্র শুরু হল। সামনে জাতীয় নির্বাচন করবো।”

জুলাই গণ আন্দোলনে নিজেকে সক্রিয় রেখেছিলেন চমক। রাজনীতিতে সক্রিয় অবস্থান জানাবেন কেউ ভাবেনি আগে। প্রার্থী হয়ে তাই চমক যেন চমক হয়েই ধরা দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেও হয়েছেন ভাইরাল। তবে, নিজের রাজনৈতিক পথচলাকে কেবল সূচনা হিসেবে দেখছেন তিনি।

আরও পড়ুন

আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণ এর মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।

অভিনয়ের পাশাপাশি চমক নিয়মিতই দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে কনটেন্ট তৈরি করছেন। যা প্রশংসিত হয়েছে ইতিমধ্যেই। নিজের পথচলার ভবিষ্যত অঙ্গিকারেও সে কথাই জানালেন। পাশাপাশি তার জেলায় মনোনয়প্রাপ্ত ফরিদা ইয়াসমিনকেও অভিনন্দন জানিয়েছেন।

“আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।”-যোগ করেন চমক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেঘলা অচল পা নিয়ে স্বপ্ন পূরণের সংগ্রাম চালিয়ে যাচ্ছে

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণে আসছে হাম ৯৯ শতাংশ টিকা দেয়া সম্পন্ন

ভাই চুরি করে, বোন বিক্রি করে, ৪ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার