ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ১১:১৬ রাত

বগুড়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সূত্রাপুরের আমির খান নামে এক ব্যক্তি গত ১৪ এপ্রিল বগুড়া পৌর পার্কে কিছু সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়েছে এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন। আজ রোববার (১৯ এপ্রিল) বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি নিজেকে ১৪নং ওয়ার্ড শহর শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দাবি করে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে আমির খান জানান, পহেলা বৈশাখে তিনি বগুড়া পৌর পার্কে এলে বগুড়া সদরের সরলপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইমতিয়াজ অন্তুর নেতেৃত্বে ১৫-২০ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-রড, লাঠি ও ধারালো অস্ত্রসহ তার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

এক পর্যায়ে তারা তাকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণের চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা ও পথচারীদের সহায়তায় এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের মধ্যে প্রধান অভিযুক্ত আসিফ ইমতিয়াজ অন্তুকে হেফাজতে নেয়।

আরও পড়ুন

এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে অভিযুক্ত পক্ষ থেকে তাকে ও তার পরিবারকে মামলা না করতে, আইনড়দ পদক্ষেপ গ্রহণ না করতে এবং বিষয়টি চেপে যেতে সরাসরি হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

আমির খান বলেন, তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমার জীবনের নিরাপত্তা এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার ও বিচারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর

ঈদ উপলক্ষে পশুহাট ও নগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপির সভা

‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’— প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস

ঈদুল আযহার বাকি এক সপ্তাহ : বগুড়ার বিপণিবিতানগুলোতে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ