ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ রাত

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়ায় আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়ায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার : বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শহরে আনন্দ মিছিল করেছে। বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি’র নেতৃত্বাধীন মিছিলে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উৎসাহ-উদ্দীপনা নিয়ে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। তারা নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে করেন। এসময় রেজাউল করিম বাদশা এমপি বলেন, বগুড়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৃহৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এই জেলায় আগমন করছেন।

তিনি জানান, এই সফরের মাধ্যমে বগুড়াকে একটি আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হবে। এর মধ্যে সিটি কর্পোরেশন ঘোষণার, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত থাকতে পারে। তিনি আরও বলেন, বগুড়ার জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়নের অপেক্ষায় রয়েছেন। এই সফরের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমরা আশাবাদী।

আরও পড়ুন

মিছিলে উপস্থিত ছিলেন-শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়ায় আনন্দ মিছিল

বগুড়া শহরে চারটি রেলক্রসিংয়ের যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে তিন কর্মঘণ্টা, ফ্লাইওভার নির্মাণের দাবি

বগুড়ার ধুনটে বাবা হত্যার ন্যায় বিচার চান ছেলে

বগুড়াকে ‘মডেল শিক্ষা নগরী’ হিসেবে গড়ে তুলতে মায়ের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করবেন তারেক রহমান

বগুড়ার শেরপুরের বিএনপি নেতা মতিনের খুনিরা ধরাছোঁয়ার বাইরে