ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ বিকাল

এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং নগরীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে নগরবাসী ও চালকদের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হতে হবে। যারা ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে আসবে, তারা কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করবে।

একইভাবে পরীক্ষা শেষে ফেরার সময়ও কিছুটা দূরে গিয়ে গাড়িতে উঠতে হবে।

 

এছাড়া কোনো যানবাহন পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কে পার্কিং করা যাবে না।

আরও পড়ুন

নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

 

অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের আশপাশে সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে তা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ডিএমপি আরও জানায়, পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে পরীক্ষার্থী ছাড়া অন্যদের জরুরি প্রয়োজন ছাড়া কেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলতে হবে। এছাড়া কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ থাকবে। সর্বশেষে, পরীক্ষা চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ঠাকুরগাঁয়ের হরিপুরে ভুট্টার বাম্পার ফলন দাম পেয়ে কৃষক খুশি

কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

জবি মার্কেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপটিমাইজেশন সেমিনার