ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:৩৫ দুপুর

যুক্তরাষ্ট্রে নিখোঁজ একের পর এক পরমাণু বিজ্ঞানী 

যুক্তরাষ্ট্রে নিখোঁজ একের পর এক পরমাণু বিজ্ঞানী, ছবি: সংগৃহীত।

ন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১০ জন বিজ্ঞানীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনা তদন্ত করছে হোয়াইট হাউস। এই বিজ্ঞানীদের অনেকেরই পারমাণবিক বা মহাকাশ গবেষণার গোপন তথ্যে প্রবেশাধিকার ছিল।  

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনও কথা হয়নি। তবে এই প্যাটার্নটি যথেষ্ট গুরুতর। তাই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা দরকার বলে প্রশাসন মনে করছে। 

নিখোঁজদের মধ্যে রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র মহাকাশ প্রকৌশলী ও উপকরণ প্রক্রিয়াকরণ বিভাগের পরিচালক মনিকা জাসিন্তো রেজা। তিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। স্টিভেন গার্সিয়া নামের আরেকজন সরকারি ঠিকাদার আলবুকার্কের কানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে কর্মরত ছিলেন। তিনি ২০২৫ সালের ২৮ আগস্ট নিখোঁজ হন। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ ২০২৫ সালের মে মাসে নিখোঁজ হন। অবসরপ্রাপ্ত এয়ারফোর্স মেজর জেনারেল উইলিয়াম ‘নিল’ ম্যাককাসল্যান্ড, যিনি এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার ছিলেন, তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিখোঁজ হন।

আরও পড়ুন

মৃত্যুর ঘটনাগুলোও উদ্বেগ বাড়াচ্ছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড ২০২৪ সালে মারা যান। তার মৃত্যুর কারণ প্রকাশ্যে জানানো হয়নি। একই ল্যাবরেটরির গবেষক মাইকেল ডেভিড হিকস ডার্ট প্রজেক্ট ও ডিপ স্পেস ১ মিশনে কাজ করেছিলেন। তিনি ২০২৩ সালের জুলাইয়ে মারা যান। তার মৃত্যুর কারণও জানানো হয়নি। এই ঘটনাগুলো এমন সময়ে ঘটছে, যখন হোয়াইট হাউস নাসা ও পেন্টাগনকে পারমাণবিক মহাকাশ চুল্লি তৈরির কাজ দ্রুত করতে বলেছে।

 কংগ্রেসম্যান এরিক বার্লিসন এফবিআইকে আনুষ্ঠানিকভাবে তদন্তে যুক্ত হতে বলেছেন। তিনি বলেছেন, উচ্চতর গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে এত বেশি নিখোঁজের ঘটনার সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। খবর : বিবিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিখোঁজ একের পর এক পরমাণু বিজ্ঞানী 

শিশুদের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে জামাত-বিএনপি সংঘর্ষ, গ্রেপ্তার ২১

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধ হোক

আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল ব্যবসায়ীর

নেইমারকে বিশ্বকাপ দলে চান না ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান