ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০১:২৯ রাত

লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ

ছবি: সংগৃহীত, লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর মোমবাতি বিতরণ

তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি প্রতীকী প্রতিবাদ জানান।

এসময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার জ্বালানি সংকট স্বীকার না করলেও বাস্তবে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। সংসদে বিষয়টি উত্থাপন করেও সমাধান না মেলায় জনগণের হাতে মোমবাতি তুলে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে তীব্র গরমে শিশু-বৃদ্ধদের ভোগান্তি, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুরে অরক্ষিত রেলক্রেসিং যেন মৃত্যুর ফাঁদ  

জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর

ঈদ উপলক্ষে পশুহাট ও নগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপির সভা

‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’— প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস

ঈদুল আযহার বাকি এক সপ্তাহ : বগুড়ার বিপণিবিতানগুলোতে ছাড় দিয়েও মিলছে না ক্রেতা