ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৯:১৯ রাত

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- প্রবাসী আব্দুল মমিনের ছেলে ফাহিম (১৩) ও তামিম (১২)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ফাহিম ও তামিম আজ শুক্রবার (১৭ এপ্রিল) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত: পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: আইআরজিসি

৪৪তম বিসিএস নন-ক্যাডারে ১০১ জনের মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা দু’জনের যাবজ্জীবন

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বিগত ভোট চোর সরকার বগুড়ার উন্নয়ন হতে দেয়নি - প্রতিমন্ত্রী শাহে আলম

ছেলে ও মেয়েদের ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা