ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৯:০৬ রাত

বগুড়ার শাজাহানপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে আমজাদ হোসেন নামে ৮০ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কাটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আমজাদ হোসেন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং একজন মুদি দোকানী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি বৃহস্পতিবার বিকালে মায়ের খোঁজ করতে আমজাদ হোসেনের মুদি দোকানে যায়। এসময় আমজাদ হোসেন চিপসের লোভ দেখিয়ে শিশুটিকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অপরদিকে প্রতিবেশিরা জানান, কন্যা শিশুটির বাবা মাছের আড়তে শ্রমিকের কাজ করেন। তার মা গৃহপরিচারিকার কাজ করেন।

কাটাবাড়িয়া এলাকায় একটি ভাড়া বাসায় তাদের বসবাস। অসহায়াত্বের সুযোগ নিয়ে শিশুটির সাথে এমন জঘন্য অপরাধ করা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত এবং অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী।

আরও পড়ুন

শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো: আশিক ইকবাল  জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: আইআরজিসি

৪৪তম বিসিএস নন-ক্যাডারে ১০১ জনের মনোনয়ন বাতিল

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা দু’জনের যাবজ্জীবন

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বিগত ভোট চোর সরকার বগুড়ার উন্নয়ন হতে দেয়নি - প্রতিমন্ত্রী শাহে আলম