ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৮:০৩ রাত

নওগাঁর রাণীনগরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

নওগাঁর রাণীনগরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নবম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শ্রীদাম কুমার মন্ডল(৪২) নামে কৃষি বিষয়ক এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাত্র-ছাত্রীর অভিভাবক ও স্থানীয় জনতা গতকাল বৃহস্পতিবারে বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। তবে অভিযুক্ত ওই শিক্ষক পরিস্থিতি বেগতিক দেখে বিশেষ কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় কৌশলে পালিয়ে যায়।

এ ন্যাক্করজনক ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে। শিক্ষক শ্রীদাম মন্ডল নওগাঁ জেলার আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামের বাসিন্দা।

জানা যায়, উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে গত ৮ এপ্রিল স্কুল ছুটি হওয়ার আগ মুহূর্তে নবম শ্রেণির এক ছাত্রীকে একটি গাইডবুক দেওয়ার নাম করে কমনরুমে ডেকে ওই ছাত্রীকে নানা কায়দায় সহকারী শিক্ষক শ্রীদাম যৌন হয়রানি করেন।

বিষয়টি ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন ওই স্কুলে গিয়ে শিক্ষক শ্রীদাম মন্ডলের বিচারের দাবি জানিয়ে বেশ কয়েকজন শিক্ষককে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে।

স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানকে জানালে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও থানাপুলিশকে ঘটনাস্থলে পাঠায়।

আরও পড়ুন

পরে সহকারী কমিশনার ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে স্থানীয় জনতা শান্ত হলে অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে। এরপর ওই রাতেই বিদ্যালয়ের সভাপতি ও উপজলো নির্বাহী অফিসার অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করেন।

ওই স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামাণিক জানান, সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে অভিযোগ বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দেন।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও মানিকহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাকিবুল হাসান জানান, ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন শনিবার

নওগাঁর রাণীনগরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিল ইরান

বিপিসির ৭ কর্মকর্তাকে বদলি

নীলফামারীর ডোমারে অবৈধ ভাবে নদীর বালু উত্তোলনের দায়ে দু’জনকে অর্থদণ্ড

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত