ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ০৬:১৬ বিকাল

সোনারগাঁয়ে তিনহাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে তিনহাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ইদ্রিস আলী (৪৫) কক্সবাজার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকাগামী মহাসড়কে অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে তিনহাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মহিববুল্লাহ জানান, গ্রেফতার ইদ্রিস কক্সবাজার থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

মাদকের প্রতিরোধে মহাসড়কে পুলিশের এমন নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার